Posts

Showing posts from August, 2013

আপিল করেছে নিষিদ্ধ জামায়াতে ইসলামী।

Image
হাইকোর্ট রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের পরপরই সুপ্রিম কোর্টে আপিল করেছে দলটি।  জামায়াতের অন্যতম আইনজীবী শিশির মোহাম্মদ মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায়ে হাই কোর্ট সরাসরি আপিলের অনুমতি দিয়েছে। আমরা আপিল ফাইল করেছি।” তিনি জানান, চেম্বার জজের কাছে জমা দেয়া এই আবেদনে হাই কোর্টের রায় স্থগিতের আবেদনও করা হয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নিষিদ্ধের দাবি জোরালো হয়ে ওঠার মধ্যেই বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, “জামায়াতকে দেয়া নির্বাচন কমিশনের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হলো।”  সংসদে প্রতিনিধিত্বকারী জামায়াতে ইসলামী ২০০৮ সালে ৩৮টি দলের সঙ্গে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়। ওই নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন ২০০৯ সালের জানুয়ার...

দ্রুত’ ব্যবস্থা নেয়া হবে- নির্বাচন কমিশন।

Image
জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাই কোর্টের রায় দেখে ‘দ্রুত’ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার হাই কোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ বলে রায় দেয়ার পরই এই প্রতিক্রিয়া জানায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “আদালতের আদেশ শিরোধার্য। রায়ের কপি হাতে পেলেই আমরা পরবর্তী ব্যবস্থা নেব।” এর কিছুক্ষণ পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, “রায়ের কপি হাতে পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নেব।” ইসি নিবন্ধন বাতিল করলে জামায়াত রাজনৈতিক দল হিসেবে সক্রিয় থাকতে পারলেও নির্বাচনে অংশ নিতে পারবে না। আগামী নির্বাচনের আগে জামায়াতের নিবন্ধন বাতিল করা হবে কি না- জানতে চাইলে সিইসি বলেন, “এসব বিষয়ে রায় দেখে ব্যবস্থা নেয়া হবে।” ২০০৮ সালে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালু হওয়ার পর ৩৭টি রাজনৈতিক দলের সঙ্গে জামায়াতকেও নিবন্ধন দেয় ইসি। তবে একাত্তরে স্বাধীনতাবিরোধী অবস্থানের কারণে এই দলটির নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন দল ...

এবারও বিএনপি নিশ্ছুপ !!!

Image
জোট শরিক জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেয়া হাই কোর্টের রায় নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন অবৈধ বলে রায় দিয়েছে আদালত। রায় প্রত্যাখ্যান করে ১৮ দলীয় জোটের দ্বিতীয় বৃহত্তম দল জামায়াত হরতালসহ বিক্ষোভের কর্মসূচি দিলেও জোটের সবচেয়ে বড় দলের নেতারা এনিয়ে মুখ খুলতে চাননি। বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সাতজন সদস্যকে টেলিফোন করা হলেও তাদের একজনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি। স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ‘বিচারাধীন’ বিষয় বলে এড়িয়ে গেলেও গয়েশ্বর চন্দ্র রায় ‘ব্যক্তিগত’ মতে বলেছেন, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ইসি, আদালত নয়।   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ বিষয়ে কোনো কথা বলেননি। বৃহস্পতিবার বিকালে রাজধানীর হাতিরপুলে একটি রেস্তোরাঁয় ঠাকুরগাঁও জেলা সমিতির ইফতার অনুষ্ঠানে তার যাওয়ার কথা থাকলেও সেখানে যাননি তিনি। জামায়াতের বিষয়ে বিএনপির মুখপাত্রের প্রতিক্রিয়া জানতে বিকাল থেকে ওই রেস্তোরাঁয় সাংবাদিক...

ঈদের পর নিষিদ্ধ রাজনৈতিক দল, জামায়াতের হরতাল

Image
নিবন্ধন বাতিলের রায়ে বিক্ষুব্ধ জামায়াতে ইসলামীর একদল কর্মী বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ডেমরায় কয়েকটি গাড়িতে আগুন দেয়। ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Previous Next নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে ঈদের পর আগামী ১২ ও ১৩ অগাস্ট ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে নিষিদ্ধ রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকালে হাই কোর্টের রায়ের পর সন্ধ্যায় এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সেই সঙ্গে আগামী ৩ অগাস্ট সারাদেশে বিক্ষোভের কর্মসূচি দিয়ে জামায়াত বলেছে, “অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও মৌলিক অধিকার পরিপন্থী এ রায়ের বিরুদ্ধে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।” একটি রিট আবেদনের রায়ে হাই কোর্ট বলেছে, নির্বাচন কমিশনে ২০০৮ সালে পাওয়া জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ। নিবন্ধন না থাকলে রাজনৈতিক দল হিসেবে সক্রিয় থাকা গেলেও নির্বাচনে অংশ নেয়া যায় না। এই রায়ের ফলে জামায়াত আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না বলে ইসির কৌঁসুলি শাহদীন মালিক জানিয়েছেন। তবে এই রায়ের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আপিল করে শাহদীন মালিকের বক্তব্যের ...

জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ- হাই কোর্ট

Image
সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাই কোর্ট।- বিডিনিউজ২৪.কম   যুদ্ধাপরাধের অভিযোগে দলটিকে নিষিদ্ধ করার দাবি জোরালো হয়ে ওঠার মধ্যেই বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়। এই রায়ের ফলে রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী। অবশ্য রায়ের পরপরই চেম্বার জজের কাছে ওই রায়ের বিরুদ্ধে আপিল জমা দিয়েছেন জামায়াতের আইনজীবী। তার দাবি, ‘জামায়াত নির্বাচন করতে পারবে না’- এ কথা এখনই বলা যাবে না।    সংক্ষিপ্ত রায়ে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন বলেন, “বাই মেজরিটি, রুল ইজ মেইড অ্যাবসিলিউট অ্যান্ড রেজিস্ট্রেশেন গিভেন টু জামায়াত বাই ইলেকশন কমিশন ইজ ডিক্লিয়ার্ড ইলিগ্যাল অ্যান্ড ভয়েড।” রায়ের বিস্তারিত পরে প্রকাশ করা হবে বলেও আদালতের পক্ষ থেকে জানানো হয়। এ রায় প্রত্যাখ্যান করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেছেন, এটি এ...