Posts

Showing posts from April, 2018

সততায় ইতিহাস হয়ে রইলেন ফিরুজ মিয়া।

Image
ফিরুজ মিয়া পেশায় একজন রিকশাচালক। রাস্তায় কুড়িয়ে পাওয়া এক লাখ টাকা থানায় জমা দিয়েছেন তিনি (বাঁ থেকে দ্বিতীয়)। ছবি: সংগৃহীত রাস্তায় কুড়িয়ে পাওয়া এক লাখ টাকা থানায় জমা দিয়েছেন এক রিকশাচালক। গাজীপুরের শ্রীপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ওই রিকশাচালকের নাম ফিরুজ মিয়া (৩৭)। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার মইপুকুড়িয়া গ্রামে। ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে তিনি। কয়েক বছর ধরে শ্রীপুরের কেওয়া বাজারের পাশে থাকছেন ফিরুজ।  ফিরুজ মিয়া প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি রিকশা নিয়ে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। এমন সময় রাস্তায় একটি প্যাকেট পড়ে থাকতে দেখে তা তুলে নেন। পরে প্যাকেট খুলে তাতে অনেক টাকা দেখতে পান। তিনি টাকাগুলো নিজের কাছে রেখে মালিককে খুঁজতে থাকেন। পরে মালিককে খুঁজে না পেয়ে রাত সাড়ে নয়টার দিকে থানায় টাকাগুলো জমা দেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, টাকার প্রকৃত মালিক ছিলেন শ্রীপুরের বৈরাগিরচালা গ্রামের মান্নান শিকদার। তিনি টাকা হারিয়ে থানায় জিডি করেছিলেন। রাতেই মান্নান শিকদারকে টাকা বুঝিয়ে দিয়েছে পুলিশ।  শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অ...