Posts

Showing posts from July, 2018

মাদক ঠেকাতে কক্সবাজারে মোবাইল ব্যাংকিং বন্ধের প্রস্তাব র‍্যাবের

কক্সবাজারে মাদকের চোরাচালান রোধে দুই মাসের জন্য ওই এলাকার মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। তিনি বলেন, মাদকের চোরাচালানের জন্য ওই এলাকায় প্রতিদিন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোটি টাকা লেনদেন হয়। এটি বন্ধ করা গেলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আজ রোববার বিকেলে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে মাদকের বিরুদ্ধে নির্মিত তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা যেমন জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম, তেমনি মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছি। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। মাদক নিয়ন্ত্রণ করতেই হবে, এটি একটি বড় চ্যালেঞ্জ।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জেলগুলোতে ৩৭ হাজার বন্দী রাখার জায়গা আছে। কিন্তু এখন সেখানে ৯০ হাজারের বেশি বন্দী আছেন। ৪৩ হাজার মাদক ব্যবসায়ী বা মাদক আইনে দণ্ডিত ব্যক্তি কারাগারে আছেন। এতেই বোঝা যায়, মাদক কতখানি ভয়াবহ আকার ধারণ করেছে। বক্তব্য শেষে ‘চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ শিরোনামে তথ্যচিত্রের উদ্বোধন কর...

কুষ্টিয়ায় আদালত চত্বরে হামলায় রক্তাক্ত মাহমুদুর রহমান, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

Image
কুষ্টিয়া আদালত চত্বরে হামলায় রক্তাক্ত মাহমুদুর রহমান। পরে তাঁকে গাড়িতে তোলা হয়। রোববার একটি মামলায় জামিন পেতে ওই আদালতে গিয়েছিলেন তিনি। ছবি: তৌহিদী হাসান, প্রথম আলো। মানহানির এক মামলায় জামিন নিতে কুষ্টিয়ায় গিয়ে হামলার শিকার হয়েছেন আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিডি নিউজ ২৪। কুষ্টিয়ায় একটি মানহানি মামলায় জামিন নিতে গিয়ে ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়েছেন আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। হামলায় তাঁর মাথা ও মুখ জখম হয়েছে। এ ছাড়া তাঁকে বহনকারী গাড়িটি ভেঙে দেয় হামলাকারীরা। পরে একটি অ্যাম্বুলেন্সে করে আদালত চত্বর ছেড়ে চলে যান মাহমুদুর রহমান।  আজ রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে আদালতের বারান্দা থেকে বের হয়ে প্রাইভেট কারে ওঠার পর এ হামলা হয়। এ সময় সেখানে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন, আদালতের পরিদর্শক মনির উজজামানসহ বিপুলসংখ্যক পুলিশ নীরবে দাঁড়িয়ে ছিল। এর আগে বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে নিয়ে কটূক্তি করে বক্তব্যে দেওয়ায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুষ্টিয়া জেল...

কোটা আন্দোলন নিয়ে ছাত্রলীগকে সতর্ক করা হয়েছে: কাদের

Image
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বাড়াবাড়ির অনেক অভিযোগ পেয়েছেন প্রধানমন্ত্রী। এমন কোনো অভিযোগ যেন আর না আসে, এ বিষয়ে ছাত্রলীগ নেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে। সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ রোববার এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। এ সময় সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় ছাত্রলীগ নেতারা এগিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের উদ্দেশে বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বাড়াবাড়ির অনেক অভিযোগ আমার কাছে এসেছে। এমন কোনো অভিযোগ যেন আর না শুনি।’ ছাত্রলীগ নেতাদের এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন বিষয়ে ওবায়দুল কাদের বলেন, অক্টোবরের যেকোনো সময়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নি...