প্রজন্ম চত্বরে আন্দোলনরত ভাই-বোনদের জন্য সতর্ক বার্তা

(প্রজন্ম চত্বরে আন্দোলনরত ভাই-বোনদের জন্য সতর্ক বার্তা)

রাজাকার বিরোধী এই আন্দোলনে জামাত শিবির ছাগুদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। তাই তারা এই আন্দোলনকে ব্যর্থ প্রয়াস করতে নানা প্রকার অপপ্রচার চালানো শুরু করেছে। তারা বিভিন্ন Group ও Page এ অপপ্রচার চালাচ্ছে যে শাহবাগে নাকি ১৫০ মানুষও হবে না, সেই খানে নাকি পোলাপাইন গাঞ্জা টান্তে যাচ্ছে (!), এই সব মিথ্যে কথা। যা তারা তাদের একাউন্ট, পেইজ ও গ্রুপের মাধ্যমে প্রচার করছে। যা সম্পূর্ণই বানোয়াট ও মিথ্যে!

এর পরও অপপ্রচার সুবিধা করতে না পেরে জামাত শিবিরের এই রাজাকারের বাচ্চাগুলো এখন এর মাঝে "ইসলাম" ধর্মকে টেনে আনছে। বিভিন্ন গ্রুপে তারা মিথ্যে প্রচার চালাচ্ছে যে শাহবাগে নাকি মহানবী (স) কে অপমান করা হচ্ছে, এই আন্দোলন নাকি ইসলামের বিরুদ্ধে আন্দোলন! (নাউজুবিল্লাহ)

কত বড় মিথ্যুক হলে এই রকম অপপ্রচার চালানো যায় তা বিশ্বাস করা কষ্টকর যেখানে সারা দেশের মানুষ টিভিতে সরাসরি আন্দোলনের খবর জানতে পারছে, দেখতে পারছে।

এরা যে ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করে, এরা যে মুনাফিক তাদের কথাবার্তায় তা আবার প্রমাণিত হল। জামাত শিবির নাকি একটা ইসলামিক দল? কিন্তু কথা বার্তায় তাদের মুনাফিকি ও মিথ্যা তাদের শিরায় শিরায়। আপনারা জানেন কয় দিন আগেও তারা এটা প্রচার করেছিল যে কাবা শরিফের সামনে নাকি রাজাকারদের বাঁচাতে মানব বন্ধন করেছেন ইমামরা, যা ছিল ডাহা মিথ্যা। তা প্রমান হবার পরও তারা মাফ চায় নি। এখন এই আন্দোলন সম্পর্কে মিথ্যা ছড়িয়ে তারা সবার মাঝে বিভ্রান্তি ছড়াতে চাইছে।

তাই সবারকে সাবধান করে বলছি, আপনি যদি কাউকে এই প্রকার মিথ্যা খবর শেয়ার করতে দেখেন তাহলে তার প্রতিবাদ করুন, যেখানেই এই রাজাকারের বাচ্চাদের এই সব মিথ্যা ছড়াতে দেখবেন তাদের রিপোর্ট করুন ও ব্লক করুন।

স্বাধীনতার এত বছর পরে এই যুব সমাজ, তরুনদের দল আজ জেগে উঠেছে। শাহবাগ থেকে সারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ সারা দেশে যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে এই আন্দোলনে যোগ দিচ্ছে তা একটা নতুন ইতিহাস! এতদিন পর আমরা হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছি সে সব রাজাকার, আল বদর আর যুদ্ধাপরাধীদের ফাসির দাবিতে।

এই আন্দোলন ব্যর্থ করতে জামাত শিবিরের ছাগুরা নানান চাল চালবে জানা কথা। কারণ এরা সেই রাজাকারদের বংশধর। এরা মুনাফিক। তাই এদের থেকে সাবধান। জামাত-শিবিরের এই মিথ্যা প্রচেষ্টা যেন সফল না হতে পারে সে দিকে সবাই খেয়াল রাখবেন।

শাহবাগে আমাদের আন্দোলন দেখে রাজাকার ও তাদের ছানাপোনাদের গা জ্বালা করছে -- এতে কারো কোনো সন্দেহ নাই। তাঁরা এখন বলছে আমরা কেন পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে আন্দোলন করছি না, অন্যান্য ইস্যু নিয়ে আগে কেন আন্দোলন করি নি? যেই রাজাকারের সমর্থকরা এইসব প্রশ্ন তুলছে তাঁদের বলতে চাই, আমরা শুধু সংগঠিত হওয়ার অপেক্ষায় ছিলাম, আমাদের এই আন্দোলন সফল হলে অন্যান্য আন্দোলনও সফল হবে ইনশাআল্লাহ ।

সবাই এই স্ট্যাটাসটা সব খানে ছড়িয়ে দিন, আপনার ওয়ালে, গ্রুপে, পেইজে। জামাত শিবির ছাগু মুনাফিক থেকে সাবধান।

কৃতজ্ঞতাঃ নিশাত শাহরিয়ার

Comments

Popular posts from this blog

যুদ্ধাপরাধের বিচার: জাতি কি এই রায়ের জন্য অপেক্ষা করেছিল?

ঈদের পর নিষিদ্ধ রাজনৈতিক দল, জামায়াতের হরতাল