যুদ্ধপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দিল্লিতে


ঢাকার শাহবাগের তারুণ্যের গণজাগরণ ছুঁয়ে গেছে প্রতিবেশী দেশ ভারতেও। শুক্রবার যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন নয়া দিল্লিতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ছিল কাদের মোল্লার ফাঁসির দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন।
কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং ৭১-এ স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবিও এসেছে এই কর্মসূচিতে। 
সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিসহ কমপক্ষে ৪০ জন এতে অংশ নেন। সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।
এর আগে যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকমিশনারের কাছে স্মারকলিপি দেন উচ্চ শিক্ষার্থে ভারতে থাকা এই বাংলাদেশি শিক্ষার্থীরা।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ে গত মঙ্গলবার কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা দেয়া হয়। 
ওই রাঘ ঘোষণার দিন থেকেই কাদেরের ফাঁসি চেয়ে ঢাকার শাহবাগে টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে, যা ছড়িয়ে পড়েছে দেশের আনাচে-কানাচে।
অন্যদিকে দলীয় নেতার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বুধবার সারা দেশে হরতাল ডাকে জামায়াতে ইসলামী।

Comments

Popular posts from this blog

যুদ্ধাপরাধের বিচার: জাতি কি এই রায়ের জন্য অপেক্ষা করেছিল?

ঈদের পর নিষিদ্ধ রাজনৈতিক দল, জামায়াতের হরতাল