মালির কাজে কসাই কাদের


মিরপুরের কসাই’ হিসেবে পরিচিত আব্দুল কাদের মোল্লা কারাগারে বাগানে মালীর কাজ করবেন।
যুদ্ধাপরাধের মামলায় যাবজ্জীবন সাজার আদেশ হওয়ার পর বৃহস্পতিবার এই জামায়াত নেতাকে কাশিমপুর কারাগারে নেয়া হয়।

তাকে রাখা হয়েছে গাজীপুরে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ এ সাধারণ কয়েদির সেলে, যা ‘ষাট সেল’ নামে পরিচিত।
কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ এর জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কাদের মোল্লাকে ফুল বাগান পরিচর্যার কাজ দেয়া হয়েছে।
বন্দিকে কারাগারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক সামর্থে্যর ওপর ভিত্তি করে কাজ দেয়া হয় বলে জানান তিনি।
‘ষাট সেল’র ভেতরে ফুল বাগানে মালীর কাজ করবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল।
কাদের মোল্লা মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার হওয়ার পর ২০১০ সালের ১৯ জুলাই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। সেখান থেকে ২০১১ সালের ২৪ জুন তাকে কাশিমপুর পাঠানো হয়।
রায়ের আগে তাকে ঢাকায় নেয়া হয়। রায়ের দুদিন পর পুনরায় তাকে কাশিমপুরে ফেরত পাঠানো হয়।
কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ এর কারাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘোষ বৃহস্পতিবার জানিয়েছিলেন, সাজা হওয়ার পর কাদের মোল্লাকে কয়েদির পোশাক পরিয়ে সাধারণ সেলে রাখা হয়েছে।
রায়ের আগে ডিভিশন পাওয়া বন্দি হিসেবে খাট, লেপ-তোষক, চেয়ার-টেবিল, একটি জাতীয় দৈনিক পত্রিকা পেতেন কাদের মোল্লা।  
এছাড়া চিকন চালের ভাত, মাছ ও মাংসও তখন সরবরাহ করা হত তাকে।
কারাবিধি অনুয়ায়ী ‘ষাট সেলে’ মোটা চালের ভাত পাচ্ছেন এই যুদ্ধাপরাধী। মাছ-মাংসের পরিমাণও কমেছে বলে জানান কারা কর্মকর্তারা।

Comments

Popular posts from this blog

যুদ্ধাপরাধের বিচার: জাতি কি এই রায়ের জন্য অপেক্ষা করেছিল?

ঈদের পর নিষিদ্ধ রাজনৈতিক দল, জামায়াতের হরতাল