Crore signeture targeted to confirm death penalty. ফাঁসির জন্যে কোটি স্বাক্ষরের টার্গেট।



দিন-রাত টানা সেখানে অবস্থান করছেন কয়েক হাজার আন্দোলনকারী। বিকাল ৩টায় মহা সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন তারা।   
বৃহস্পতিবার দুপুরে শাহবাগ মোড় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কের দুই পাশে টানা সাদা কাপড় বিছিয়ে কাদের মোল্লার ফাঁসির দাবিতে স্বাক্ষর সংগ্রহ শুরু করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।   
এ সংগঠনের সভাপতি মেহেদী হাসান শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “ইতোমধ্যে আমরা ১০ বান্ডিল কাপড়ে স্বাক্ষর পেয়েছি। প্রতিটিতে ১০ হাজারের মানুষের সই থাকলেও এখন পর্যন্ত এক লাখের বেশি মানুষ এই দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন।”
একটি কাপড়ে দেখা যায়, কেয়া নামের একজন লিখেছেন- “বাংলার মাটিতে প্রকাশ্যে রাজাকারের ফাঁসি চাই।”
আরেকটি স্বাক্ষরে আশিক নামে একজন লিখেছেন, “আমাদের দাবি একটু খানি, রাজাকারের লটকানি।”
মেহেদী হাসান জানান, এই দাবিতে দুই কোটি মানুষের সাক্ষর সংগ্রহ করতে চান তারা।

Comments

Popular posts from this blog

যুদ্ধাপরাধের বিচার: জাতি কি এই রায়ের জন্য অপেক্ষা করেছিল?

ঈদের পর নিষিদ্ধ রাজনৈতিক দল, জামায়াতের হরতাল